আরও দেখুন
যখন MACD সূচকটি জিরো লাইনের নিচের দিকে নামতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 1.3230-এর লেভেল টেস্ট করেছিল, যা পাউন্ডের সেল পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। ফলে, এই পেয়ারের মূল্য 1.3207-এর লক্ষ্যমাত্রার দিকে হ্রাস পায়।
মার্কিন ডলারের বিপরীতে পাউন্ড আবারও দরপতনের শিকার হয়েছে। বেথ হ্যামাকের বক্তব্যের পর মার্কিন ডলারের দর বৃদ্ধি পায় এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ অ্যাসেটের মতোই GBP/USD-এর দরপতন ঘটে। উল্লেখযোগ্য বিষয় হলো, হ্যামাক কেবল মুদ্রাস্ফীতি নয়, বরং শ্রমবাজার পরিস্থিতি নিয়েও কথা বলেছেন। যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ৪.২%-এর কাছাকাছি স্থিতিশীল রয়েছে, যা পূর্ণ কর্মসংস্থানের খুব কাছাকাছি। হ্যামাকের মতে, এই পরিস্থিতি ফেডারেল রিজার্ভকে আর্থিক নীতিমালা নমনীয়করণের ক্ষেত্রে তাড়াহুড়ো না করার সুযোগ করে দিয়েছে। একই সাথে, বন্ডের ইয়েল্ড বা লভ্যাংশ বাড়লেও তিনি আর্থিক পরিস্থিতিকে 'নিরপেক্ষ' হিসেবে অভিহিত করেন এবং জোর দিয়ে বলেন যে পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে আসন্ন প্রতিবেদনের ফলাফলের ওপর; এছাড়া শ্রমবাজারের পরিস্থিতির অবনতি হলে তার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
আজ যুক্তরাজ্যে মূলত একটি ইভেন্ট অনুষ্ঠিত হবে: সেটি হচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ডের এমপিসি সদস্য স্বাতী ধিংরার বক্তব্য। মুদ্রাস্ফীতি ও সুদের হার নিয়ে তাঁর অবস্থান দুপুরের আগেই পাউন্ডের মূল্যের মুভমেন্ট নির্ধারণ করে দিতে পারে। GBP/USD কারেন্সি পেয়ারের ক্ষেত্রে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ; কারণ গতকালের দরপতনের পর এই পেয়ারের মূল্য বর্তমানে একটি সাইডওয়েজ চ্যানেলের লোয়ার বাউন্ডারির কাছাকাছি অবস্থান করছে এবং ক্রেতারা খুব একটা স্বস্তিদায়ক পরিস্থিতিতে নেই।
দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।
পরিকল্পনা 1: আজ পাউন্ডের মূল্য 1.3241-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.3227-এর (চার্টে হালকা সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি পাউন্ডের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। মূল্য প্রায় 1.3241-এর লেভেলের আশেপাশে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি, উল্লিখিত লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি। আজ কারেকশনের অংশ হিসেবে পাউন্ডের মূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং জিরো লাইনের উপরে উঠতে শুরু করেছে।
পরিকল্পনাo 2: MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.3217-এর লেভেল টেস্টের ক্ষেত্রেও আমি আজ পাউন্ডের লং পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। 1.3227 এবং 1.3241-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে।
পরিকল্পনা 1: আজ পাউন্ডের মূল্য 1.3217-এর (চার্টে লাল লাইন) লেভেল ব্রেক করে নিম্নমুখী হওয়ার পর আমি পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা GBP/USD-এর দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.3202-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, এই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস মুভমেন্ট হওয়ার আশা করছি। আজ নেতিবাচক সংবাদ প্রকাশিত হলে পাউন্ডের উপর চাপ ফিরে আসার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের সেল পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং এটির নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.3227-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী দিকে নিয়ে যাবে। 1.3217 এবং 1.3202-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করা যেতে পারে।